Views Bangladesh Logo

কক্সবাজারে পাহাড়ি এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উখিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ ইউনুস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকার সীমান্তসংলগ্ন পাহাড়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলটি রামু, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত।

নিহত মোহাম্মদ ইউনুস উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের বাসিন্দা। তিনি মির আহমদের ছেলে।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ