Views Bangladesh Logo

খুলনায় চোখ বেঁধে যুবককে গুলি

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনায় চোখ বেঁধে মো. ইমরুল (৩০) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ইমরুলের বাড়ি সোনাডাঙ্গা থানার ভবের চাকা গ্রামে।

আহতের চাচা বিল্লাল হোসেন বলেন, শনিবার দুপুরে কাজে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমরুলের চোখ বেঁধে পেটের ডান পাশে গুলি করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে কে বা কারা এ কাজ করেছে তা তাঁরা জানেন না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, শনিবার রাত দেড়টার দিকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় যুবকটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে ভর্তি করেন। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ