Views Bangladesh Logo

খুলনায় গুলি ও কুপিয়ে যুবক হত্যা

খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. ইসমাইল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা প্রথমে ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার পুলিশ জানায়, ইসমাইলের বিরুদ্ধে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন ছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে তাঁকে বহুবার কুপিয়ে জখম করা হয়েছে। হত্যার ধরন দেখে হামলাকারীদের তীব্র আক্রোশের ইঙ্গিত পাওয়া যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় যুবলীগের কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ