Views Bangladesh Logo

চট্টগ্রামে মাছের ঘের দখল নিয়ে মারামারি, গুলিতে যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের মারামরিতে গুলিতে জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, সমুদ্র উপকূলীয় এলাকাটিতে বেরি বাঁধের পাশে সরকারি খাস জমিতে স্থানীয় লোকজন মাছের চাষ করেন। সেগুলোর নিয়ন্ত্রণ নিতে স্থানীয় মনছুর ও কবির নামে দুই ব্যক্তির পক্ষের লোকজনের মধ্যে বিরোধ ছিল। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়ায়। সেখানে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ কর্মকর্তা মাহমুদুল আরও বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সংঘর্ষে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ