রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর সবুজবাগ এলাকায় রমজান (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে সবুজবাগের বাইকদিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী এ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ওসি বলেন, আজ রমজান এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন এবং পরে পিটিয়ে হত্যা করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, কয়েক মাস আগে রমজানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বেরিয়ে আসেন তিনি। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতিসহ প্রায় ডজন খানেক মামলা আছে। তিনি খিলগাঁও, বাসাবো, সবুজবাগ, মুগদা ও মাদারটেক এলাকায় সক্রিয় ছিলেন।
মতামত দিন