Views Bangladesh Logo

কুলাউড়া সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণের বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চোরাচালান নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০১ মার্চ) গভীর রাতে হত্যার শিকার জেবুল মিয়া (২৬) ভারত সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের রহমত আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসাইদ মিয়া (৪০), রকিব (৪০), আতিক মিয়া (৪০) ও সুমন মিয়া (২০) পাশের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, দত্তগ্রামের জেবুল মিয়ার সঙ্গে নিশ্চিন্তপুর গ্রামের ব্যবসায়ী জাবের মিয়ার সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল। নিশ্চিন্তপুর গ্রামের আতিকের দোকানে এ নিয়ে গুজনের বাকবিতণ্ডা হলে জাবের মিয়ার সহযোগীরা পরিকল্পিতভাবে জেবুল মিয়ার ওপর হামলা চালান। দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (২ মার্চ) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও এসআই সুজন মিয়া ঘটনাস্থলে গিয়ে জুবেল মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহত জুবেল মিয়ার বাবা রহমত মিয়া হত্যা মামলা করেছেন।

ওসি মো. গোলাম আপছার জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ