Views Bangladesh Logo

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরছালিন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত মুরছালিন ওই ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রাতে কয়েকজন মুরছালিনকে বাড়ি থেকে ডেকে খামারহাটি সীমান্তে নিয়ে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মুরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে।

এ ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিজিবির মাধ্যমে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ