Views Bangladesh Logo

সাতক্ষীরায় ট্রাকচাপায় যুবক নিহত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা–যশোর সাগরদাড়ি সড়কের অভয়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফরহাদ হোসেন সাতক্ষীরা শহরের আমতলা এলাকার বাসিন্দা এবং প্রয়াত ঠিকাদার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেন সাতক্ষীরা শহর থেকে বাসযোগে পাটকেলঘাটায় পৌঁছান। সেখান থেকে মোটরচালিত ভ্যানে করে যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুরে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে অভয়তলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফল কবির বলেন, 'এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ