Views Bangladesh Logo

কুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করতে গিয়ে যুবক আটক, ৩ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া-২ (মিরপুর) আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালানোর চেষ্টা করার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তালবাড়িয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে শাহিন মালিথা ব্যালট পেপার নিয়ে নির্ধারিত বাক্সে না ফেলে সাদা কাগজ জমা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে দায়িত্বরত ব্যক্তিরা তাকে আটক করেন। পরে তিনি দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে উল্লিখিত দণ্ড প্রদান করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ