Views Bangladesh Logo

জামালপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন (৩৮) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মেয়েকে খুঁজে না পেয়ে তার মা তাকে খুঁজতে বের হন। বাড়ির পাশের একটি কলাবাগানে গিয়ে তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেন। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত স্বপনকে হাতেনাতে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় জানান, চিকিৎসাগত পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ