Views Bangladesh Logo

সলিমুল্লাহ মেডিকেল কলেজ

শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া যুবক আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে মাথায় কালো কাপড় বেঁধে লাঠি হাতে হঠাৎ ঢুকে পড়া যুবককে আটক করেছে পুলিশ। সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে ওই যুবককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম জুবায়ের আলী (তকী)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকার সুলতান মিয়ার ছেলে।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস চলাকালে এক যুবক প্রবেশ করেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই ঢাকা থেকে গ্রেপ্তারের নির্দেশনা আসে। ভিডিও ফুটেজ দেখে ওই যুবককে আটক করা হয়। ঢাকার কোতোয়ালি থানার পুলিশের একটি দল তাকে ঢাকায় নিয়ে যায়।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘আটক ব্যক্তির পরিবারের লোকজন জানিয়েছেন, তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তবে আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই বলতে পারছি না।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ