Views Bangladesh Logo

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) মধ্যরাতে বগুড়ার লতিফপুর কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ কলোনী লতিফপুর এলাকার আজিজ শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে পূর্ববিরোধের জেরে আরিফকে খুন করা হয়েছে। আরিফকে হত্যার জন্য গতকাল বিকেল থেকেই তাকে খুঁজছিল প্রতিপক্ষরা। পরবর্তীতে মধ্যরাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনদের অভিযোগ, আরিফ তার মামা বাদলের কাছ থেকে টাকা পেত। এই টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বাদল লোক ভাড়া করে আরিফকে খুন করে।

এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, আরিফ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ