বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রবিন (২৭) তিনি বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি কবরস্থানের গাছ থেকে আতাফল পাড়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রবিনের কথা কাটাকাটি হয়। রাতে চার-পাঁচ যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে নিয়ে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, স্থানীয়রা জানিয়েছেন চেলোপাড়া এলাকায় কবরস্থানের ওপর আতা গাছের ফল পাড়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে রবিনের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে এ ঘটনার মীমাংসার কথা বলে ফুলবাড়ী এলাকায় রবিনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে