Views Bangladesh Logo

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকে ওই যুবকের ঘরে ঢুকে তাকে গুলি করে সন্ত্রাসীরা।

পুলিশের তথ্যমতে, আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য নিহত সৈয়দ আলমের (২৪) মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, সৈয়দ আলম তার ঘরে ঘুমিয়ে ছিলেন। অজ্ঞাত সন্ত্রাসীরা ভোরে তার ঘরে প্রবেশ করে তাকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে ক্যাম্পের অভ্যন্তরে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ