Views Bangladesh Logo

হাতিরঝিল ওভারব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার হাতিরঝিলে একটি ওভারব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ মে) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মাহবুব নামের এক পথচারী জানান, ফজরের নামাজের পর তিনি ওভারব্রিজের নিচে যুবকটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, যুবকটি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেও তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তের স্বার্থে মামলাটি হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ