Views Bangladesh Logo

'স্মার্ট বাংলাদেশের' ভবিষ্যৎ দেশের  তরুণ উদ্যোক্তারা : পলক

 VB  Desk

ভিবি ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ তরুণ উদ্যোক্তারা। দেশের উদীয়মান তরুণ উদ্যোক্তাদের ওপর নির্ভর করছে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ কেমন হবে।“
আজ বুধবার (৩১ জানুয়ারি) ফেনীর পিটিআই মাঠ প্রাঙ্গনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্পের আওতায় ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর জেলার ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
দেশে আইটি নির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন আজ থেকে ১৫ বছর আগে এই সুযোগ কিন্তু ছিল না। তিনি বলেন বর্তমানে দেশে প্রায় সাত লাখ আইটি ফ্রিল্যান্সার, প্রায় তিন লক্ষাধিক সফটওয়্যার ডেভেলপার, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় এক লাখ হার্ডওয়্যার, ই-কমার্সে তিন লক্ষাধিক তরুণ-তরুণীসহ প্রায় ২০ লাখ তরুণ-তরুণীর আইটি সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি এবং এক দশমিক ৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ