খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আসিফ আনোয়ার (৩৫)।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের মামা খলিলুর রহমান বলেন, ‘আসিফ ছাদ থেকে নিচে পড়ে গেছে না লাফিয়ে পড়েছে, তা কেউই দেখেননি। হতে পারে, সে হয়তো পাঁচতলা থেকে পড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আসিফ বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিল। তবে মানসিক সমস্যার কারণে আড়াই বছর আগে দেশে ফিরে আসে। সে চিকিৎসাধীন ছিল। এছাড়া আবারও দেশের বাইরে যাওয়ার চেষ্টাও করছিল।’
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শনিবার দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় আসিফকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’ জানা গেছে, আসিফ খিলগাঁও সি ব্লকের স্থায়ী বাসিন্দা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে