Views Bangladesh Logo

রামুতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে রেললাইনে চলাচলের সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন আবদুল্লাহ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি রেললাইনে উঠেছিলেন এবং দুর্ঘটনার সময় কোথায় যাচ্ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আবদুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ