Views Bangladesh Logo

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ফ্লাইওভারের সিঁড়ির কাছে ওই যুবককে ছিনতাইকারী সন্দেহে আটকে মারধর শুরু করে স্থানীয় লোকজন। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ