Views Bangladesh Logo

মাগুরায় পাঁচ বছরের শিশুকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার

মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে কাশেম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মঙ্গলবার উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পেয়ে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ নেয়। এরপর কাশেমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কাশেম একটি নারিকেল তেল উৎপাদনকারী মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। ওই মিলে নারিকেলের খৈল নিতে বিভিন্ন বয়সী শিশুরা নিয়মিত যাতায়াত করে। শিশুটিও সেখানে খৈল নিতে যেত।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার শিশুটি খৈল নিতে মিলে গেলে কাশেম তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে কাশেমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় করা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ