মুন্সীগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) অভিযুক্ত মো. নিরব শেখকে আটক করা হয়। তিনি উপজেলার বীরতারা এলাকার ধেনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিরব শেখ একই এলাকার তিন কিশোরকে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেয়। পরে কৌশলে তাদের মধ্যে দুইজনকে সরিয়ে দিয়ে এক কিশোরকে একা রেখে দেয়। অভিযোগ রয়েছে, ওই সময় ৮ম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী কিশোরকে বলাৎকার করে সে।
ভুক্তভোগী কিশোর ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, নিরব শেখের বিরুদ্ধে এর আগেও চুরি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
শ্রীনগর থানার তদন্ত পরিদর্শক মিল্টন দত্ত বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে