Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে যুবককে বলাৎকারের অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রতিবেশীর দ্বারা ২০ বছর বয়সী এক যুবক বলাৎকারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার রাতে (৮ মার্চ) বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে (১১ মার্চ) বন্দর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, “এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাইদকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মামলার বিবরণীতে বলা হয়েছে, ভুক্তভোগীর মা জানিয়েছেন যে তার ছেলে সহজ-সরল স্বভাবের। শনিবার রাতে তিনি তাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় তাদের প্রতিবেশী ৪০ বছর বয়সী সাইদ জরুরি কথা বলার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে সাইদ তাকে বলাৎকার করেন এবং ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেন।

এতে আরও বলা হয়, পরবর্তীতে ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি জানালে তার মা থানায় মামলা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ