অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন
তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
অপূর্ব লেখেন, "অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"
প্রয়াত অভিনেতার জন্য দোয়া চেয়েছেন অপূর্ব। তবে তার মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
অভিনেতা নিলয় আলমগীরও তার ফেসবুক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘কাছে আসার পরে’ এর মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন শাহবাজ সানি। অল্প সময়ের মধ্যেই অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নেন এবং ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে