Views Bangladesh Logo

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে

 VB  Desk

ভিবি ডেস্ক

২০২৬ সালের প্রথম মহাজাগতিক ঘটনা হিসেবে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংঘটিত হতে যাচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিরল এই দৃশ্য দেখার জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানমনস্ক ও সাধারণ মানুষের মাঝে প্রবল আগ্রহ থাকলেও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সূর্যগ্রহণের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।

বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বেশ কিছু অঞ্চল থেকে এই দৃষ্টিনন্দন 'রিং অফ ফায়ার' বা বলয়গ্রাস সূর্যগ্রহণ উপভোগ করা যাবে। আইএসপিআর জানিয়েছে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।

উল্লেখ্য, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে কিন্তু সূর্যের পুরো অংশকে ঢেকে দিতে পারে না, তখন সূর্যের চারপাশ দিয়ে একটি উজ্জ্বল আলোর বলয় দেখা যায়। একেই বিজ্ঞানের ভাষায় 'বলয়গ্রাস সূর্যগ্রহণ' বলা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ