Views Bangladesh Logo

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান চৌধুরী

ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর ইয়াসের খান চৌধুরী বাবা আনওয়ারুল হোসেন খান চৌধুরীর আসন ফিরে পেলেন। ১৯৯১ সালে বাবা এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন। বাবার আসন পুনরুদ্ধারের সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইয়াসের খান চৌধুরী।

১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরীর বাবা আনওয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব।

আনওয়ারুল হোসেন খান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্যও ছিলেন।

আনওয়ারুল হোসেনের ছেলে ইয়াসের খান চৌধুরী একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডন-এর তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। একপর্যায়ে দেশে এসে এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

তার চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য। এমন এক পরিবারের হয়ে জনতার কাতারে যুক্ত হয়ে যান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনে ছাত্র-জনতার সঙ্গে নান্দাইলে যুক্ত হন তিনি। এমন অবস্থার মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেকের মধ্যে নিজেকে দলের কাছে গ্রহযোগ্য করে তোলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ