Views Bangladesh Logo

১০ মিনিটেই ইয়ামালের গোল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবের বিপক্ষে জয়ের পথে এগোচ্ছে স্পেন। ম্যাচের ১০ মিনিটেই তরুণ তারকা লামিনে ইয়ামালের গোলে এগিয়ে গেছে তারা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখেছে। ডান প্রান্তে দুর্দান্ত গতিতে সৌদি রক্ষণে বারবার হানা দিচ্ছিলেন ইয়ামাল। তারই পুরস্কার আসে ১০ মিনিটে। চমৎকার এক আক্রমণ থেকে সৌদি ডিফেন্স ভেদ করে গোল করেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি স্পেন। ম্যাচের প্রায় ১২-১৩ মিনিট পর্যন্ত বল দখলে তাদের আধিপত্য ছিল প্রায় ৮৫ শতাংশ। অন্যদিকে সৌদি আরবের দখলে ছিল মাত্র ১৫ শতাংশ বল।

সৌদি আরব শুরু থেকেই গভীর রক্ষণাত্মক কৌশলে খেলছে। পাঁচ ডিফেন্ডার নিয়ে নিজেদের অর্ধে অবস্থান করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পাল্টা আক্রমণ গড়ে তুলতে পারেনি তারা।

পেদ্রি, রদ্রি ও ইয়ামালকে ঘিরে স্পেনের মাঝমাঠ ও আক্রমণভাগ দারুণ ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্যেই খেলছে লুইস দে লা ফুয়েন্তের দল।

অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ড্র করা সৌদি আরব এখন ম্যাচে ফেরার পথ খুঁজছে। তবে শুরুতে স্পেন যেভাবে আধিপত্য দেখিয়েছে, তাতে সৌদির সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ