হালান্ড-এমবাপ্পেদের টপকে ইউরোপের ফুটবলে নতুন রেকর্ড ইয়ামালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রায়ো ভাল্লেকানোর বিপক্ষে ম্যাচ চলাকালে এক অনন্য ইতিহাস গড়েছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই ক্লাবের হয়ে ক্যারিয়ারের ৫০তম গোলটি পূর্ণ করার মাধ্যমে ফুটবল বিশ্বকে নতুন করে নিজের আগমনী বার্তা জানান দিলেন তিনি।
ম্যাচের ২১তম মিনিটে চোখধাঁধানো এক শটে বার্সেলোনার হয়ে দলের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। এই গোলের মাধ্যমেই ইউরোপের সেরা পাঁচ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি নিজের নামে লিখে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বার্সেলোনা তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে নিশ্চিত করেছে যে, মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এই কীর্তি গড়েছেন ইয়ামাল। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলারদের গড়া পূর্ববর্তী রেকর্ডকে।
মতামত দিন