Views Bangladesh Logo

নিজের ১৯তম জন্মদিনের পার্টিতে মায়ের সঙ্গে নাচলেন ইয়ামাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে “এ নাইট অব চ্যাম্পিয়ন্স” শিরোনামের এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিজের ১৯তম জন্মদিন উদযাপন করলেন বার্সেলোনার বিষ্ময় বালক লামিন ইয়ামাল।

তবে জন্মদিনের বর্ণিল এই রাতে এই ফুটবল তারকার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি তৈরি হয় একটু অন্যভাবে।

উৎসবের একপর্যায়ে নাচ পরিবেশনকালে মা শীলা এবানার সঙ্গে তাল মেলান ইয়ামাল। মা-ছেলের সেই উষ্ণ ও আবেগময় মুহূর্তটি দ্রুতই পুরো আয়োজনের সবচেয়ে চর্চিত বিষয়ে পরিণত হয়। ইন্টারনেটে ভক্ত-সমর্থকদের মধ্যে মা-ছেলের এই আনন্দঘন নাচের দৃশ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তা প্রচুর প্রশংসা কুড়ায়।

একটি ব্যস্ত ফুটবল মৌসুম পার করার পর প্রিয়জন, গান ও উদযাপনের আবহ নিয়ে কাটানো এই আনন্দঘন মুহূর্তগুলো ইয়ামালের ব্যক্তিগত জীবনের এক বিরল ঝলক সামনে তুলে ধরেছে।

বার্সেলোনা ও স্প্যানিশ জাতীয় দলের হয়ে ফুটবল মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত এই তরুণের জীবনে উদযাপনের আরও একটি নতুন মাইলফলক যুক্ত হলো। ১৯ বছর বয়সে পা দেওয়ার এই স্মরণীয় রাতে মাঠের ফুটবলকে কিছুক্ষণের জন্য আড়ালে রেখে কেবলই ভালোবাসার মানুষদের সান্নিধ্যে আনন্দ ভাসলেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ