Views Bangladesh Logo

স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে বাংলাদেশে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের মতো তাদের হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে। এ উপলক্ষে ‘শাওমি স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ থিমে আজ (৪ সে) ঢাকার বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে স্মার্টফোন খাতের নেতৃস্থানীয় অবস্থান থেকে একটি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম নির্মাতা হিসেবে নিজেদের নতুনভাবে উপস্থাপন করল ব্র্যান্ডটি।

স্মার্টফোন ও এআইওটি (এআই অব থিংস) উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত শাওমি বাংলাদেশের হোম ও লাইফস্টাইল বিভাগে তাদের উপস্থিতি আরও জোরদার করছে, যাতে স্মার্ট ও সংযুক্ত জীবনযাত্রার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যায়। চীনা বৈশ্বিক কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর মধ্যে শাওমি বর্তমানে শীর্ষে রয়েছে এবং ১০০ কোটিরও বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে বিশ্বজুড়ে কনজ্যুমার এআইওটি বাজারে নেতৃত্ব দিচ্ছে। স্মার্টফোন খাতে শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড এবং ২০২৫ সালে শাওমি টিভি বৈশ্বিক চালানে শীর্ষ পাঁচে স্থান পেয়েছে।

বৈশ্বিক এই লক্ষ্যকে স্থানীয়ভাবে কাজে লাগানোর অংশ হিসেবে শাওমি এখন স্মার্ট হোম কেয়ার বিভাগে প্রবেশ করেছে। ব্র্যান্ডটি মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি নিয়ে এসেছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪,৯৯৯ টাকা। ব্যস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত উপযোগী এই যন্ত্রটিতে মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা রয়েছে।

শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে রয়েছে ১,২০০ নিটস উজ্জ্বলতা, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সাপোর্ট। এর ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের মূল্য ৪,৯৯,৯৯৯ টাকা; ৮৫ ইঞ্চি ২,৪৫,৯৯৯ টাকা; ৭৫ ইঞ্চি ১,৭৯,৯৯৯ টাকা; ৬৫ ইঞ্চি ১,৩৯,৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি ১,০৩,৯৯৯ টাকা।

পাশাপাশি বিনোদন খাতে আধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬ও আনা হয়েছে। এতে রয়েছে ৪কে ইউএইচডি ডিসপ্লে এবং স্মার্ট বিনোদনের জন্য গুগল টিভি। এর ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের মূল্য ১,৫৩,৯৯৯ টাকা; ৬৫ ইঞ্চি ১,১৪,৯৯৯ টাকা; ৫৫ ইঞ্চি ৮৪,৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫২,৯৯৯ টাকা।

এছাড়া ব্র্যান্ডটি বেশ কিছু লাইফস্টাইল পণ্যও এনেছে। এর মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার ৬.৫ ও ৬ লিটার, স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট, শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর স্মার্ট ক্যামেরা এবং শাওমি স্মার্ট ট্যাগ। পণ্যগুলো নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও দৈনন্দিন সুবিধাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। আমরা সেই একই মানের উদ্ভাবন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসছি। আজকের ক্রেতারা কেবল আলাদা আলাদা গ্যাজেট নয়, বরং এমন প্রযুক্তি চান, যা তাদের প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলবে। আমাদের 'হিউম্যান × হোম × কার' ভিশনের মাধ্যমে আমরা একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলছি। মিনি এলইডি টিভি থেকে শুরু করে স্মার্ট লন্ড্রি ও ট্র্যাকিং সমাধান — সবকিছুতেই আমরা ক্রেতাদের জন্য স্মার্ট লিভিংকে আরও সহজ ও সাবলীল করতে চাই।

অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী, গণমাধ্যম মতবিনিময় ও পণ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ রাখা হয়। হোম অ্যাপ্লায়েন্স বিভাগে প্রবেশের মধ্য দিয়ে শাওমি বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল, যেখানে সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের পণ্য নিশ্চিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ