Views Bangladesh Logo

শাওমির নতুন পাঁচ লাইফস্টাইল ডিভাইস এখন বাংলাদেশের বাজারে

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশের বাজারে একসঙ্গে পাঁচটি নতুন লাইফস্টাইল ডিভাইস উন্মোচন করেছে। নতুন এই পণ্য তালিকায় রয়েছে তিনটি পাওয়ার ব্যাংক, একটি সাউন্ডবার এবং একটি ওভার-ইয়ার ওয়্যারলেস হেডফোন। ইতোমধ্যে সারাদেশে এসব ডিভাইস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ (ইনটিগ্রেটেড কেবল)’। ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার এই ডিভাইস সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে পারে। মাত্র ৩০ মিনিটে স্মার্টফোনের ব্যাটারি সর্বোচ্চ ৬৭ শতাংশ পর্যন্ত চার্জ করার সুবিধা রয়েছে এতে। পাশাপাশি ৬৫ ওয়াট সেলফ চার্জিংয়ের মাধ্যমে প্রায় আড়াই ঘণ্টায় পাওয়ার ব্যাংকটি সম্পূর্ণ চার্জ করা সম্ভব। ট্রিপল পোর্ট, ডিজিটাল ডিসপ্লে এবং বিল্ট ইন টাইপ সি কেবলসহ ডিভাইসটির দাম ৪ হাজার ৯৯৯ টাকা।

কম আকারের বিকল্প হিসেবে এসেছে ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০ (ইনটিগ্রেটেড কেবল)’। পকেটে সহজে বহনযোগ্য এই পাওয়ার ব্যাংকেও রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ইনটিগ্রেটেড টাইপ সি কেবল এবং বিভিন্ন চার্জিং প্রোটোকল সমর্থনের কারণে স্মার্টফোনের পাশাপাশি ইয়ারবাডস ও ওয়্যারেবল ডিভাইস চার্জেও এটি ব্যবহার করা যাবে। প্যাস্টেল ব্লু ও চারকোল ব্ল্যাক রঙের ডিভাইসটির দাম ৪ হাজার ২৯৯ টাকা।

অন্যদিকে, বেশি সময়ের ভ্রমণ কিংবা একাধিক ডিভাইস একসঙ্গে চার্জ করার জন্য রয়েছে ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার (ইনটিগ্রেটেড কেবল)’। ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার এই ডিভাইসে রয়েছে ৩৩ ওয়াট চার্জিং সুবিধা। বহন সহজ করতে এতে দেওয়া হয়েছে বিল্ট ইন কেবল। অতিরিক্ত তাপ, শর্ট সার্কিট ও অতিরিক্ত চার্জ থেকে সুরক্ষায় রয়েছে মাল্টি প্রোটেকশন ব্যবস্থা। ক্রিম হোয়াইট ও ম্যাট ব্ল্যাক রঙের এই পাওয়ার ব্যাংকের দাম ২ হাজার ৫৯৯ টাকা।

অডিওপ্রেমীদের জন্য নতুন পণ্য হিসেবে এসেছে ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’। টিভির নিচে রাখার উপযোগী স্লিম ডিজাইনের এই সাউন্ডবারে রয়েছে ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি। সিনেমা দেখা, গান শোনা কিংবা গেম খেলার সময় উন্নত সাউন্ড ও বেস দেওয়ার পাশাপাশি এতে ব্লুটুথ, অপটিক্যাল এবং এইউএক্স ইনপুট রয়েছে। কালো রঙের সাউন্ডবারটির দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯৯ টাকা।

নতুন পণ্যগুলোর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম অডিও ডিভাইস ‘রেডমি হেডফোনস নিও’। এতে রয়েছে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন এবং ট্রিপল মাইক্রোফোনভিত্তিক এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি। ৪০ মিলিমিটার টাইটানিয়াম প্লেটেড ডায়নামিক ড্রাইভার থাকায় এতে উচ্চমানের অডিও অভিজ্ঞতা পাওয়ার দাবি করছে শাওমি। একবার চার্জে হেডফোনটি সর্বোচ্চ ৭২ ঘণ্টা ব্যবহার করা যাবে। আবার ১০ মিনিট চার্জেই পাওয়া যাবে প্রায় ৫ ঘণ্টার প্লেব্যাক। ডুয়েল ডিভাইস কানেক্টিভিটিসহ অবসিডিয়ান ব্ল্যাক ও স্যান্ড হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে এটি। দাম ৯ হাজার ৯৯৯ টাকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ