বিশ্বব্যাপী এক্সের সার্ভার ডাউন: ডাউনডিটেক্টর
এক্স এবং এক্স-প্রো ব্যবহার করতে গিয়ে বিভ্রাটের শিকার হয়েছেন ব্যবহারকারীরা। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ সমস্যায় পড়তে হয় সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের।
এক্স পূর্বে টুইটার নামে পরিচিত ছিল। তবে টুইটার প্ল্যাটফর্ম থেকে নীল পাখিকে বিদায় দিয়ে এক্স দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয়। সেইসঙ্গে ‘এক্স’-এ ব্যবহারকারীদের স্বাগতম জানানো হয়।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লোডিং সমস্যা দেখা দেয়। এর পূর্বেই এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করা হয়। লেখা থাকে “পোস্টের জন্য অপেক্ষা করছি।”
ডাউনডিটেক্টরের তথ্যমতে জানা যায়, এদিন এক্স এবং এক্স-প্রো’তে অ্যাক্সেস সমস্যার কবলে পড়তে হয় ৪৭ হাজারের বেশি মার্কিন ব্যবহারকারীকে। তারা বিভিন্ন উৎস থেকে স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে বিষয়টি জানতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে