Views Bangladesh Logo

রিংয়ে বুট-গ্লাভস রেখে অবসরের ইঙ্গিত ব্রক লেসনারের

‘দ্য বিস্ট ইনকারনেট’ ব্রক লেসনার (৪৮) রেসলম্যানিয়া ৪২-এর দ্বিতীয় রাতে ওবা ফেমির কাছে পাঁচ মিনিটেরও কম সময়ে পরাজিত হন। ম্যাচটি স্থায়ী হয় চার মিনিটের কিছু বেশি সময়।

তবে ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে লেসনারের আচরণ। পরাজয়ের পর আবেগঘন অবস্থায় তিনি নিজের গ্লাভস খুলে রিংয়ের মাঝখানে রেখে দেন। এরপর বুট খুলে গ্লাভসের পাশে রেখে দেন। এ সময় দর্শকরা ‘থ্যাঙ্ক ইউ ব্রক’ ও ‘থ্যাঙ্ক ইউ লেসনার’ স্লোগানে মুখর হয়ে ওঠে।

লেসনারের দীর্ঘদিনের সহযোগী পল হেইম্যান এরপর রিংয়ে প্রবেশ করেন এবং সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নকে জড়িয়ে ধরেন। হেইম্যান আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন, এরপর তারা দুজন একসঙ্গে রিং ছাড়েন। তবে যাওয়ার আগে লেসনার আবারও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন কুর্ট অ্যাঙ্গেল, যিনি লেসনারের সঙ্গে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন, এক্সে (টুইটার) লিখেন, “ভালোবাসি তোমাকে ভাই। তোমার মতো আর কেউ হবে না। তোমার অবসর উপভোগ করো, ব্রক।”

লেসনার গত বছর দীর্ঘ বিরতির পর ডব্লিউডব্লিউইতে ফিরে আসেন। তিনি সামারস্ল্যামে জন সিনাকে আক্রমণ করেন এবং পরে তাকে পরাজিতও করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ