Views Bangladesh Logo

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা

 VB  Desk

ভিবি ডেস্ক

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা। তার বয়স ১১৬ বছর হয়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। কর্মকর্তাদের মতে, জাপানের হিয়োগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিং হোমে ইতোকা মারা যান।

গত বছরের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা ১১৭ বছর বয়সে মারা যান। তিনি মারা যাওয়ার পর তোমিকো ইতোকাকেই বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

আশিয়া শহরের মেয়র রিয়োসুকে তাকাশিমা এক বিবৃতিতে বলেন, 'তোমিকো তার দীর্ঘজীবনের মাধ্যমে আমাদের সাহস ও আশা দিয়েছেন।'

১৯০৮ সালের মে মাসে জন্ম নেয়া তোমিকো দুটি বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি ও আধুনিক সব প্রযুক্তি প্রত্যক্ষ করেছেন। তিনি ভলিবল খেলতেন এবং দুবার ৩ হাজার ৬৭ মিটার (১০ হাজার ৬২ ফুট) উঁচু মাউন্ট অন্টেকের চূড়ায় আরোহন করেছেন।

২০ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাপানি এ নারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস পরিচালনা করেছিলেন। ১৯৭৯ সালে স্বামী মারা যাওয়ার পর তিনি নারায় একা বসবাস করতেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, জাপানে ৯৫ হাজারেরও বেশি শতবর্ষী মানুষ রয়েছেন, যাদের ৮৮ শতাংশই নারী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ