Views Bangladesh Logo

বিশ্বকাপ জয়ী মার্টিনেজ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

পত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার জন‌্য আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি।

নিষেধাজ্ঞার কারণে মার্টিনেজ আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন না।

শৃঙ্খলাভঙ্গের প্রথম ঘটনাটি ঘটেছিল ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে।

ম্যাচের দিন কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। একই ধরনের উদ্যাপন তিনি করেছিলেন ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও। দ্বিতীয় ঘটনাটি ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরায় ধাক্কা দেন।

ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন, মার্টিনেজ তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। দুইটি ঘটনায় মার্টিনেজের আচরণবিধি ভাঙার প্রমাণ পেয়েছে ফিফা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ