Views Bangladesh Logo

বিশ্ব ক্যান্সার দিবস আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

জ ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-"আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি"।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্য অনুসারে, ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ৯.৬ মিলিয়ন মানুষের মৃত্যু হয়। তাই ক্যান্সার সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং এই রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছরের ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়।

২০০০ সালে প্যারিসে আয়োজিত ক্যান্সারবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রথমবারের মতো এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল (UICC) এমন একটি আন্তর্জাতিক সংস্থা, যা ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। সংস্থাটি ২০০৮ সালে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন শুরু করে।

এই দিবসটি বিশ্বব্যাপী ইআইসিসির নেতৃত্বে উদযাপন করা হয়। এটি পূর্বে ‘ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন’ নামে পরিচিত ছিল। সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি ১৭০টিরও বেশি দেশে প্রায় দুই হাজার সদস্য সংস্থার সঙ্গে কাজ করে।

বিশ্ব ক্যান্সার দিবস পালনের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত বৈষম্য দূর করা এবং সচেতনতা বৃদ্ধি করা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ