Views Bangladesh Logo

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, এএসপিসহ আহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন গাজীপুর সদর উপজেলার নতুন বাজার এলাকার পোশাক শ্রমিকরা। এসময় তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন শ্রমিকরা। এসময় শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) এক পরিদর্শক আহত হন।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আজ সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলসহ গুলি ছুঁড়লে আন্দোলনরত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২-এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।
শিল্প পুলিশ-২ গাজীপুরের শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে আমিসহ পরিদর্শক আবদুর নুর রক্তাক্ত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ