Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের গাড়ি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বন্দর ভবনে প্রবেশের আগে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা আটকে দেন। তারা বন্দর চেয়ারম্যান এম মনিরুজ্জামানের অপসারণ ও বন্দরের বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিক-কর্মচারীরা স্লোগান দিতে থাকেন– ‘ডিপি ওয়ার্ল্ডের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘গো ব্যাক অ্যাডভাইজার, গো ব্যাক’, ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেবো না’। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এ কর্মবিরতির কারণে জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ রয়েছে।

উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন শ্রমিকদের সঙ্গে আলাপের সময় বলেন, অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ বিসর্জন দেবে না। আগে যেমন মাফিয়া গোষ্ঠী বন্দরকে নিয়ন্ত্রণ করত, ভবিষ্যতে এমন হবে না।

তিনি শ্রমিকদের সঙ্গে দুপুরে একা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ