Views Bangladesh Logo

সিলেটে টিলা ধসে শ্রমিকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় টিলা ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সুমন আহমদ (৩০)। তিনি সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় টিলার মাটি কেটে গাড়িতে তুলতেছিলেন সুমন। এসময় পাশের একটি টিলা ধসে পড়লে মাটিচাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ