দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: বিমানের সিইও
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রতিশ্রুতি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে।
বুধবার (৪ জানুয়ারি) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, কেবিন ক্রু থেকে শুরু করে সমস্ত বিভাগে কঠোর পর্যবেক্ষণ ও জবাবদিহিতা প্রয়োগ করা হচ্ছে।
শফিকুর রহমান বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য বিমানের উন্নয়ন এবং সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করা। আমরা আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ তৈরি করতে চাই।’
তিনি সকল কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, তার নেতৃত্বে জবাবদিহিতা হবে মূল ফোকাস।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা ও ভবিষ্যতের জন্য সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিমানকে রূপান্তরিত করার জন্য নতুন নেতৃত্বের দৃঢ় সংকল্পের ওপর জোর দেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে