Views Bangladesh Logo

উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে জয় পেল বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাইপর্বে তারা উজবেকিস্তানকে ৩–২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন শারিকা রিমন। তবে এক মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান উজবেকিস্তানের মাদিনাবানু খুজায়েভা।

এরপর ২৪তম মিনিটে কনা আক্তার দারুণ এক ফিল্ড গোল করে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হয় ২–১ ব্যবধানে।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণ অব্যাহত থাকে। ৩৫তম মিনিটে আরলিন রিয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে ৩–১ করেন।

৪৬তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান উজবেকিস্তানের জুলখোমোর খাইদারোভা। তবে শেষ পর্যন্ত শক্তিশালী ডিফেন্সের কারণে ম্যাচটি ৩–২ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫–৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন গ্রুপ ‘এ’-এর শীর্ষে অবস্থান করছে তারা। একই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।

আগামী ২৬ এপ্রিল হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে একটি পয়েন্ট পেলেই এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে দলটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ