কক্সবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়ায় একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত (২৯ এপ্রিল) সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম আরিফা আক্তার মুন্নি (২৩)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষীপুর এলাকার মো. আলী আহমদের মেয়ে।
পুলিশ জানায়, উত্তর রুমালিয়ারছড়ার এয়াজ ম্যানশনের ষষ্ঠ তলার একটি ব্যাচেলর ভাড়া বাসায় একা থাকতেন মুন্নি। সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো একসময় তিনি কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে