Views Bangladesh Logo

গাজীপুরে ট্রলি ব্যাগে নারীর খণ্ডিত লাশ, পরিচয় মেলেনি

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি সেতুর নিচ থেকে ট্রলি ব্যাগের ভেতর এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয়রা সেতুর নিচের একটি ডোবায় পরিত্যক্ত ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে এক নারীর খণ্ডিত লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, তার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

ওসি আল মামুন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নারী কীভাবে সেখানে পৌঁছালেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ