পূর্বাচলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল শহরে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম রাণী। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মোহাম্মদ কাশেমের মেয়ে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
রূপগঞ্জ থানার একজন উপ-পরিদর্শক বলেন, সকালে স্থানীয়রা মাথাকাটা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে