Views Bangladesh Logo

সাতক্ষীরায় বজ্রপাতে আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম কামরুন নাহার (৫০)। তিনি সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী ছিলেন। এ ছাড়াও তিনি ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

এ ব্যাপারে নিহতের ভগ্নিপতি আইনজীবী ফাহিমুল ইসলাম বলেন, গতকাল রাত ৮টার দিকে বাড়ির সামনে একটি আমবাগানে দাঁড়িয়ে ছিলেন কামরুন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ