Views Bangladesh Logo

স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

রাজধানীর সবুজবাগে স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে রেহেনা জানান, আগের রাতে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় তার স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন তিনি।

৯৯৯ সূত্রে জানা যায়, কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে বিষয়টি সবুজবাগ থানায় জানানো হয়। সংশ্লিষ্ট থানার সঙ্গে বিষয়টি তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।

ওই নারীর ফোনের বরাত দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বলেন, আগের রাতে তার স্বামী মাহফুজুর রহমান (৪০) ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। ফোন পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়।

তিনি বলেন, কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে বিষয়টি তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেফতার করে সবুজবাগ থানার একটি দল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ