Views Bangladesh Logo

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী নিহত, চালক আটক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০)। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক শামীম শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা সরকার পিরোজপুরের নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মানিক সরকার একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। তারা সম্পর্কে দেবর-বৌদি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মানিক সরকার তার বৌদি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলে পিরোজপুর থেকে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেন। পথে টুঙ্গিপাড়ার জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। আহত মানিক সরকারকে স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যান চালক শামীম শেখকে আটক করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ