Views Bangladesh Logo

ফেরি থেকে পদ্মায় লাফ, কচুরিপানায় ভেসে সাড়ে তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেওয়া মোসা. লাইজু (৩৯) নামে এক নারীকে সাড়ে তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। তাদের দাবি, কচুরিপানা আঁকড়ে ধরে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে রোববার পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেন লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ ঝাউচরের বাসিন্দা ফোরকান মিয়ার স্ত্রী।

কুমিল্লা ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝনদীতে একটি লাল বয়া অতিক্রম করার পর ফেরির এক কর্মী তাকে জানান, মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে লাফ দিয়েছেন।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি থামিয়ে সার্চলাইটের সাহায্যে নদীতে তল্লাশি চালানো হলেও তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। ওই নারী ফেরিতে একাই ভ্রমণ করছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ