Views Bangladesh Logo

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত গর্ভবতী নারীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক গর্ভবতী নারী মারা গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির সার্জন শাওন বিন রহমান জানান, নিহত তাসলিমা (৩৫) পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হওয়ার পর সেখানে চিকিৎসাধীন ছিলেন তাসলিমা। মঙ্গলবার ভোর ৬টায় তিনি মারা যান।

উল্লেখ্য, গত রোববার (২৭ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচ সদস্য আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ