Views Bangladesh Logo

চট্টগ্রামে এক সঙ্গে চার শিশুর জন্ম

চট্টগ্রামে এক প্রসূতি একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার দুপুরে অপারেশনের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়। তবে বিষয়টি মঙ্গলবার জানানো হয়। জন্ম নেওয়া চার শিশুর মধ্যে দুটি কন্যা ও দুটি পুত্র সন্তান। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ আছেন এবং শিশু বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে এই চার সন্তানের জন্ম হয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুসলিনা আক্তারের তত্ত্বাবধানে অপারেশনটি সম্পন্ন হয়। এ সময় সহযোগিতায় ছিলেন ডা. মিলি এবং অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সেহেলী নার্গিস।

বর্তমানে নবজাতকরা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন। নবজাতকদের ওজন যথাক্রমে ১ কেজি ৭০০ গ্রাম, ১ কেজি ৮০০ গ্রাম, ১ কেজি ৯০০ গ্রাম এবং ১ কেজি ৮০০ গ্রাম।

ডা. রোকসানা আহমেদ জানান, চার নবজাতকের মধ্যে একজনকে গত বুধবার রাতে আইসিইউতে রাখা হয়েছিল। তবে বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে। এখন সবাইকে কেবিনে রাখা হয়েছে এবং আগের তুলনায় সবাই সুস্থ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ