গাইবান্ধায় এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ভাড়া বাসা থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিচ্ছিন্ন পুরুষাঙ্গও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙা বাজার এলাকার আমলাগাছি সড়কের পাশের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম ববিতা বেগম (৩০)। তিনি উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছি এলাকার বাসিন্দা হারুন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, সকাল প্রায় ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। ঘরের ভেতরে বিছানার ওপর গলা কাটা অবস্থায় ববিতা বেগমের মরদেহ পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিচ্ছিন্ন পুরুষাঙ্গও উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার সময় নিহতের স্বামী হারুন মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে